BLOG

বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলির ঘটনা

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক…

বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ছবি সংগৃহীত বোয়ালখালী উপজেলায় বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক স্বামীর বিরুদ্ধে। নিহত…

বৃদ্ধাশ্রম ও এতিমখানায় ভালোবাসার উষ্ণতা ছড়ালেন চট্টগ্রামের ‘মানবিক ডিসি’ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

জীবনের শেষ প্রান্তে এসে যাঁরা আপনজন হারিয়েছেন, হারিয়েছেন ঘর-সংসার—তাঁদের জন্য একটি মানবিক স্পর্শই হয়ে ওঠে সবচেয়ে…

নতুন রাজনৈতিক ধারার ইঙ্গিত মাহফুজ আলমের, আগ্রহীদের যোগাযোগের আহ্বান

  অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ মাহফুজ আলম নতুন রাজনৈতিক উদ্যোগের…

এলাকাজুড়ে শোকের মাতম! ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির একই পরিবারের তিন সদস্য ওমানে স্বপরিবারে ঘুরতে গিয়ে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু…

কাবিনের আগেই নেমে এলো শোক: বাসচাপায় প্রাণ গেল যুবকের

৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩ বঙ্গাব্দ, ২০ রজব ১৪৪৭ হিজরি।   নির্ধারিত ছিল আজই বিয়ের…

নির্ধারিত ছিল আজই বিয়ের কাবিন। দুই পরিবারের ঘরে ঘরে চলছিল আনন্দের প্রস্তুতি। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় সেই আনন্দ মুহূর্তেই শোকে রূপ নেয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পিএবি সড়কের ফাজিলখাঁর হাট এলাকায় বাসচাপায় নিহত হয়েছেন বর মো. আলী আব্বাস রিমন (২৮)। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিকেলেই তাঁর কাবিন হওয়ার কথা ছিল। নিহত রিমন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজার গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ মুছার ছেলে। সপ্তাহখানেক আগেই কনে দেখা ও বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রিমন তাঁর হবু শ্বশুরবাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে বেড়াতে যান। শুক্রবার সকালে মোটরসাইকেলে করে আনোয়ারার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল সাড়ে ৭টার দিকে ফাজিলখাঁর হাট বাজার এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের চাচাতো ভাই মো. ফরহাদ বিন তাহের বলেন, “আজ বিকেলে রিমনের কাবিন হওয়ার কথা ছিল। দুই বাড়িতে উৎসবের আমেজ ছিল। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, সে আর আমাদের মাঝে নেই। কনের পরিবারকেও মৃত্যুর খবর জানানো হয়েছে।” কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসে আগুন, শিশুসহ নিহত ৪ জন

৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩ বঙ্গাব্দ,২০ রজব ১৪৪৭ হিজরি। শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার…

কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: নিষিদ্ধ ট্রলিং জাল তৈরির মূলহোতা ভারতীয় নাগরিকসহ আটক ৭

কর্ণফুলী প্রতিনিধি

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা কর্তনের কাজের কারণে সিলেট বিভাগের কয়েকটি…