বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ছবি সংগৃহীত

বোয়ালখালী উপজেলায় বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক স্বামীর বিরুদ্ধে। নিহত নারীর নাম পান্না। অভিযুক্ত স্বামী রফিক কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিয়ের পর থেকেই রফিক নিয়মিতভাবে স্ত্রী পান্নার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মাত্র এক মাস আগে রফিক পান্নার গায়ে এসিড নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। তবে আশ্চর্যজনকভাবে চিকিৎসার পর আবারও তাকে স্বামীর ঘরেই ফিরিয়ে দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, সর্বশেষ বুধবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পান্নার মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রফিক আত্মগোপনে রয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *