ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাসে আগুন, শিশুসহ নিহত ৪ জন

৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩ বঙ্গাব্দ,২০ রজব ১৪৪৭ হিজরি।

সংগৃহীত ছবি

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার দুপুরে ওই এলাকায় একটি বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকেই আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *