সিএমপি’র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে৷ সেই সাথে আটক করা হয়েছে ২ জন মাদক ব্যবসায়ীকে৷

বুধবার (৮ এপ্রিল) রাত ১০ টার সময় আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান এর নির্দেশে এসআই দেলোয়ার ও এএসআই বিল্লাল সঙ্গীয় র্ফোস সহ আকবরশাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের পশ্চিমে সিটি গেইট পুলিশ বক্সের সামনে রাস্তার উপর হতে মোসাঃ শিরিন আক্তার (৩৪) ও মোঃ আসলাম (৩৬) কে ১০০০ পিস ইয়াবা সহ আটক করেন।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আকবরশাহ্ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *