পলাতক ‘দুর্ধর্ষ’ আসামি ভোররাতে বাকলিয়া পুলিশের হাতে গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার বিশেষ অভিযানে চারটি মামলার পলাতক এক দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করা হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ তারিকুল ইসলাম, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহম্মেদসহ থানার একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় অভিযান চালিয়ে আলী স্টোর বিল্ডিংয়ের পেছনে শতাব্দী টাওয়ারের পঞ্চম তলার একটি বাসা থেকে মোঃ শওকত আলী (২৬) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শওকত আলী চাঁদপুর জেলার কচুয়া থানার আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি বাকলিয়া থানার একাধিক মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বাকলিয়া থানার অন্তত চারটি মামলার পাশাপাশি আরও একটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ওসি মোহাম্মদ সোলাইমান।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *