
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থনে সুধি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাউজান উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
- অনলাইন ডেস্ক