
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
নির্বাচন কমিশন নির্ধারিত ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার প্রচার-প্রচারণার প্রথম দিনেই বৃহত্তর সুন্নী জোট সমর্থিত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরীর জনসংযোগ ছিল চোখে পড়ার মতো। উপজেলার গুরুত্বপূর্ণ এরিয়া কদলপুর ইউনিয়নে জনসংযোগের মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “রাউজানের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিল। ভোটাররা ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। এ মূহুর্তে জনগণের মন থেকে ভয়-ভীতি দূর করে ভোট উৎসবের দিকে জনগণকে আগ্রহী করে তুলা প্রশাসনের প্রধান দায়িত্ব।
ভোটারদের উদ্দেশ্যে আল্লামা নূরী বলেন, “আমি শাসক হতে আসিনি, আমি সেবক হতে এসেছি। ইতোপূর্বে আমার স্বাদমতো মানুষের সেবা করার চেষ্টা করেছি। আগামীতে ব্যাপকভাবে জনসেবা করার লক্ষ্যে আমি ভোটের মাঠে নেমেছি। বিশেষত জাতীয় সংসদে মদিনাওয়ালার বাণী পৌঁছানোই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।”
পথসভায় বক্তব্য রাখেন সুন্নী জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা মাওলানা মীর আব্দুর রহিম মুনিরী, মুহাম্মদ ইসমাঈল হোসাইন, মাওলানা আবু মুসা আলকাদেরী, আমান উল্লাহ আমান, মুহাম্মদ হাসান সওদাগর, মাওলানা এরশাদ খোন্দকার, এম সাইফুল ইসলাম নেজামী, মুহাম্মদ কায়সার পারভেজ পিবলু, মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ আব্দুস সত্তার, রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ আব্দুল হাকিম, মুহাম্মদ মোজাম্মেল, মুহাম্মদ জিল্লুর রহমান, আব্দুল মাবুদ রিমন, কে এম আজাদ রানা, ওয়াসিম আকরাম, তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ কায়েস উদ্দিন, রবিউল হোসাইন, মুহাম্মদ শওকত আলী, মুহাম্মদ শাহীন সুজন, মুহাম্মদ আজিজ উদ্দিন, ফারহান উদ্দিন, প্রমুখ।
কদলপুরের সর্ব দক্ষিণে অবস্থিত হযরত মিয়া শাহ (রহ.)’র মাজার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া জনসংযোগ কদলপুরের প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণপূর্বক জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পথসভার মাধ্যমে শেষ হয়।
- নিজস্ব সংবাদদাতা