আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যদের মহেশখালীর ৫ টি মাদ্রাসা পরিদর্শন

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড (AEMB)-এর ১১৩ তম পরিদর্শন ও মনিটরিং কার্যক্রমে কক্সবাজারের মহেশখালী উপজেলার ৫ টি মাদ্রাসা পরিদর্শন করা হয়। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও অবকাঠামোগত উন্নয়ন মূল্যায়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন মহোদয়ের নেতৃত্বে পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম এ হামিদ, FCMA, সচিব প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দিন, যুগ্মসচিব প্রফেসর মুহাম্মদ গোফরান এবং সদস্য ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।

পরিদর্শিত প্রতিষ্ঠানসমূহ হলো—
১. গৌছিয়া তৈয়বিয়া হিফযখানা ও নূরানী মাদ্রাসা, পুটিবিলা
২. আল-ফোরকান কমপ্লেক্স, কুতুবজোম
৩. আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও কারিগরি
৪. কাদেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শাপলাপুর
৫. তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, মাতারবাড়ি

পরিদর্শনকালে টিম শ্রেণি কার্যক্রম, লাইব্রেরি, ছাত্রাবাস, ডাইনিং, ক্যাম্পাস পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুপেয় পানি, নিরাপদ খাদ্য, পাঠ পরিকল্পনা, ক্লাব কার্যক্রম, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া হিসাবরক্ষণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। কিছু প্রতিষ্ঠানে চুক্তি সম্পন্ন, কমিটি অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

পরিদর্শন টিম আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসব মাদ্রাসা ভবিষ্যতে গুণগত শিক্ষা, সুশাসন ও আদর্শ ক্যাম্পাস গঠনের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *