বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষ্যে আয়োজিত “রচনা প্রতিযোগিতা”রং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ১১ এপ্রিল-২৬ খ্রি. শনিবার, বিকাল ৩ ঘটিকা থেকে সংগঠনের সভাপতি, ছাত্রনেতা কাজী কায়েছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের দায়িত্বশীল, ছাত্রনেতা আনিছুল মোস্তফা ও আবরার মাহতাব খোকনের যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক, যুবনেতা মাওলানা শওকত উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি, জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী, বিশেষ অতিথি ছিলেন জননেতা হাসান সওদাগর তৈয়বী, জননেতা মওলানা আবুল কাশেম রেজভী, জননেতা মাওলানা জিল্লুর রহমান হাবিবী, প্রবাসী সংগঠক জনাব মুহাম্মদ আরিফ, যুবনেতা রবিউল হোসাইন সুমন, এনামুল হক মুন্না,জানে আলম প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রনেতা মুহাম্মদ রাসেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক, ছাত্রনেতা শওকত আলী, আশরাফুল হক, রাসেল উদ্দিন মিরাজ, জোনায়েদুল হক হৃদয়, নাজিম উদ্দিন, ইয়াছিন আরাফাত, আশিকুর আলম নয়ন, ফরহাদ ফাহিম, আজিজুল হাসান, আশরাফুল ইসলাম জয়, আরিফুল ইসলাম,
বক্তারা বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি এসব সৃজনশীল প্রতিযোগিতা প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে, পাশপাশি রচনার বিষয়বস্তু তথা প্রিয় নবী, হযরত মুহাম্মদ (দ:) জীবনী চর্চা ও আদর্শ অনুসরণ সত্যিকার মানুষ হতে সহায়তা করবে।
পরে ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট ও সনদসহ একশোর অধিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
- নিজস্ব প্রতিবেদক
