
“44 Years of Bonding Generations” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মুরাদপুর উপশাখায় এবি ব্যাংকের ৪৪ বছর পূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।
আজ রবিবার (১২ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে ব্যাংকের দীর্ঘ পথচলা ও সাফল্য স্মরণ করা হয়।
উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়্যদ সদর উদ্দিন বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। ভবিষ্যতেও আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানের শেষে সকলের মধ্যে কেক বিতরণ করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
- নিজস্ব প্রতিবেদক