
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর ব্যবস্থাপনায় গত সোমবার (৩০ মার্চ) সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী কর্মসূচি রাঙ্গামাটি গাউসিয়া কমপ্লেক্স খানকাহ শরীফ থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তফা (দ), মিলাদ-কিয়াম, দোয়া-মোনাজাতের মাধ্যমে শুরু হয়ে শহীদ মিনার, বালুখালী, হর্টিকালচার সেন্টার, ঝুলন্ত ব্রীজ ও পলওয়েল পার্ক ঘুরে পুনরায় রিজার্ভমুখ শহীদ মিনার ঘাটে এসে শেষ হয়।
ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান ফকির তকিয়া শাখার আওতাধীন গাউসিয়া ছাত্র ফোরাম এর সভাপতি মইনুদ্দিন জামাল চিশতী। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবদুল বারেক, সহ-সভাপতি হেলাল উদ্দিন ছোটন, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাবের হোসেন, সহ-অর্থ সম্পাদক হোসাইন মোহাম্মদ রাব্বি, ছাত্র বিষয়ক সম্পাদক মাহিদুল হাসান জিসান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ ফারেজ, আপ্যায়ন সম্পাদক মোঃ আরফাত, মোহাম্মদ জিসান উদ্দীন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ নাইম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ করিম, মোহাম্মদ নিশান, মোহাম্মদ তুষার, মোহাম্মদ সানজিদ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ আনাস প্রমুখ।
- নিজস্ব প্রতিবেদক