রাউজানে পথরোধ করে অপহরণ, অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দেশীয় অস্ত্র এবং ছিনতাই করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুস ছাত্তার (৪০), মো. আরমান হোসেন (৩৭) ও মনছুর আলম সুমন।

পুলিশ জানায়, গত ৭ মার্চ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সুমন রুদ্র পাল নামের এক ব্যক্তি জলিলনগর এলাকা থেকে বাড়ি ফেরার পথে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুলের সামনে চট্টগ্রাম–রাঙামাটি আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। পরে তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং অপহরণ করে নিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *