রাউজানে গাউসিয়া ছাত্র ফোরামের উদ্যোগে খাজা মঈনুদ্দিন চিশতির (রহঃ) সালানা ওরস উপলক্ষে মিলাদ মাহফিল ও তোহফা বিতরণ

চট্টগ্রামের রাউজান পৌরসভা ৯ নং ওয়ার্ডের ফকির তকিয়া জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান ফকির তকিয়া শাখা (ছাত্র ফোরাম) এর ব্যবস্থাপনায় আতায়ে রাসুল, গরীবে নেওয়াজ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী (রহঃ) এর সালানা ওরস মোবারক উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও তোহফা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৩ জানুয়ারি শুক্রবার আয়োজিত এই মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি, রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি মুহাম্মদ সৈয়দ মিয়া।

গাউসিয়া ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি, রাউজান পৌরসভা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শায়ের মাওলানা আহমদুল ইসলাম কাদেরী। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আবুল হাশেম এবং শায়ের মাওলানা ওমর ফারুক মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি, রাউজান ফকির তকিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওসমান গনি, গাউসিয়া কমিটি, হযরত শাহা সুন্দর আউলিয়া (রহঃ) ইউনিট শাখার সহ-সভাপতি মুহাম্মদ লাভলু হাসান, মুহাম্মদ মাসুদ রানা, মুহাম্মদ ইব্রাহীম ও হাফেজ মনির হোসেন।

গাউসিয়া ছাত্র ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ আবদুল বারেক ও হেলাল উদ্দিন ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল হোসেন, অর্থ সম্পাদক শাওন উদ্দিন নিজাম, দাওয়াতে খায়র সম্পাদক শাহাদাত হোসেন হিরণ, প্রচার সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম সাকিব, দপ্তর সম্পাদক মুহাম্মদ রিফাত, মুহাম্মদ জিসান ও মুহাম্মদ ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে হযরত গফুর আলী বোস্তামী (রহঃ) হেফজখানা থেকে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করায় শিক্ষার্থীদের মাঝে গাউসিয়া ছাত্র ফোরামের পক্ষ থেকে তোহফা বিতরণ করা হয়।

  • নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *