
মেহেরপুর-২ আসনের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ভোট দেওয়ার সময় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত চারজন কর্মী আহত হয়েছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোটকেন্দ্রে ভোট দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নেয়।
হামলায় আহত হন—ছাতিয়ান হাওড়া পাড়ার রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ আফিফ (১৮), তহিদুল ইসলামের ছেলে সাজ্জাদ (২২), মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে শরিফুল ইসলাম (৪০) এবং মুক্তার আলীর ছেলে ইয়ামিন (৩৬)।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রশাসনের মতে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
- অনলাইন ডেস্ক