পুলিশ সদস্য হত্যাকাণ্ড: কোতোয়ালী থানার অভিযানে ঘাতক ট্রাক চালক গ্রেফতার

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় জড়িত ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত ৫ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া চেয়ারম্যান কলোনী এলাকা থেকে অভিযুক্ত ট্রাক চালক মো. হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়।

 

তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার মৃত সহিদ উল্লাহ ও ফিরোজা বেগমের সন্তান।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি পাহাড়তলী এলাকায় সংঘটিত এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়ের করা মামলা নং-৪ এর সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৯ ও ১০৫ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান।

  • নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *