চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রাম এর সভাপতি ও শিক্ষার্থীবৃন্দের সাক্ষাৎ

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের সাথে বঙ্গবন্ধু ল টেম্পল চট্টগ্রাম এর পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কলেজের সভাপতি এডভোকেট ড. মঈন (সুপ্রিম কোর্ট, বাংলাদেশ), এডভোকেট আব্দুল আজিজ (সুপ্রিম কোর্ট, ঢাকা ও জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম), এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন (জেলা দায়রা জজ আদালত, চট্টগ্রাম) সহ শিক্ষার্থী ও সাংবাদিক মো. মাসুম চৌধুরী, ইসমাইল হোসেন মিলন, মো. ফখরুল ইসলাম, মো. মাঈন উদ্দিন, রিকি দাশ, মো. জহিরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, আইনচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের চলমান কার্যক্রম, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন।

মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান শিক্ষার্থীদের এমন ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি ভবিষ্যতে আইন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং শিক্ষা ও আইন অঙ্গনে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *