চট্টগ্রামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো গোল্ডেন গেইট ইংলিশ স্কুল

বন্দর নগরী চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র জিইসি মোড় শান্তিধারা আবাসিক এলাকার (বাটা গলি) সুফিয়া মঞ্জিলে চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে গোল্ডেন গেইট ইংলিশ স্কুল। সম্প্রতি স্কুলটিতে অনুষ্ঠিত হয় এডমিশন ফেস্ট। এই সময় উৎসবমুখর পরিবেশে বুক ফেয়ার, ফুড ফেয়ার, এডমিশন ডেস্ক, কিডস পারফর্মেন্স, কিডস জোন ও ফটো বুথেরও আয়োজন করা হয়।

 

স্কুলটিতে চলতি বছর প্লে থেকে গ্রেড থ্রি পর্যন্ত ভর্তি নিচ্ছে। ক্যামব্রিজ ও ন্যাশনাল কারিকুলামের ইংলিশ ভার্শনে স্কুলের সকল শিক্ষাব্যবস্থা সাজানো হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এডমিশন ফেস্ট উপলক্ষে চলছে অভাবনীয় ছাড়।

 

ফেস্টে অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ইন্সটিটিউটের শিক্ষক লেখক শামসুদ্দিন শিশির, সহকারী জেলা শিক্ষা অফিসার সৈয়দ আব্দুল মান্নান, গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম কিবরিয়া, আইআইইউসির সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসিম উদ্দিন, গোল্ডেন গেইট ইংলিশ স্কুরের প্রিন্সিপাল আলফি শাহরিন, গরিবুল্লাহ শাহ (রহ.) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল ক্বাদেরী।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সাথে ইসলামিক মূল্যবোধ নিয়ে বেড়ে উঠবে। গোল্ডেন গেইট ইংলিশ স্কুল ভবিষ্যতের নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

 

  • নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *