চট্টগ্রামের ফটিকছড়িতে মাহালিয়াটিলা টি-১২ গোল্ডকাপ ক্রিকেট সম্পন্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মাহালিয়াটিলা যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত ‘টি-১২ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে কে.এম.জি আদর্শ তরুণ সংঘকে ১৮ রানে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে নব জাগরণ স্পোর্টিং ক্লাব।

 

লেলাং নয়াহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সাদেক কোম্পানীর সভাপতিত্বে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের প্রধান সমন্বয়ক (অডিট) মোঃ নিজাম উদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামীয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোঃ জাবেদ হোসেন এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস, মোঃ এনাম, জনাব মোঃ মহিউদ্দিন, মোঃ সরোয়ার, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ ওসমান ও মোহাম্মদ শাহেদ এবং ক্লাবের সকল স্তরের সম্পাদক ও সদস্যবৃন্দ।

 

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নব জাগরণ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ১২ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে তারা ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ১৫৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কে.এম.জি আদর্শ তরুণ সংঘ নির্ধারিত ১২ ওভারে ১৩৬ রান তুলতে সক্ষম হয়। ফলে ১৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নব জাগরণ স্পোর্টিং ক্লাব।

 

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাহালিয়াটিলা যুব একতা সংঘের এই আয়োজন স্থানীয় তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। 

  • নিজস্ব সংবাদদাতা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *