খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা

খুলনার পাইকগাছায় এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। শনিবার রাতের দিকে লতা ইউনিয়নের পুতলাখালী এলাকায় দুর্বৃত্তরা ভারতী মন্ডলকে গলা কেটে হত্যা করে।

তিনি বাগেরহাট শরণখোলা থানার উপপরিদর্শক চিনময় মন্ডলের মা এবং ওই গ্রামের বাসিন্দা।

রোববার সকালে প্রতিবেশীরা বাড়িতে তাকে না পেয়ে আশপাশে খুঁজে দেখেন এবং মাছের ঘেরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার পর জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম) এবং সহকারী পুলিশ সুপার আমির হামজা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *