ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপি হওয়ার অভিযোগে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়।

রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়ন গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। এ শুনানি শেষে সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে ইসি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন।

শুনানিতে সরোয়ার আলমগীরের ঋণখেলাপি হওয়ার প্রমাণ পাওয়া গেলে জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে কমিশন।
এর ফলে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আপিলের শুনানি গ্রহণ ও সিদ্ধান্ত প্রদান করে।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *