
দেশের অস্তিত্ব রক্ষায় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশীদল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা রাউজান উপজেলা (উত্তর) ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে মহান বিজয় দিবস শীর্ষক আলোচনা সভা ১৬ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় রাউজান বি এল কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুবনেতা এম সাইফুল ইসলাম নেজামীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা এডভোকেট মুহাম্মদ আবু নাছের তালুকদার। উদ্বোধক ছিলেন উপজেলা দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ অহিদুল আলম জাফর। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক যুবনেতা মুহাম্মদ ইশতিয়াক রেজা, জেলা ছাত্রসেনার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইকবাল হোসেন শাকিল। বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অসংখ্য দেশপ্রেমী মুক্তিযোদ্ধার রক্তে অর্জিত এ দেশমাতৃকা রক্ষায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। প্রতিটি আন্দোলন সংগ্রামের পর দেশের সাধারণ মানুষ নিরাপদে বেচে থাকার স্বপ্ন দেখেন কিন্তু কোন না কোন কুচক্রী মহল এ স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। এ নিরব ঘাতক দেশদ্রোহী ও বহিঃশত্রুর থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করাই হোক বিজয় দিবসের প্রতিজ্ঞা। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুফীবাদী জনতার রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত মনেপ্রাণে বাংলাদেশী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা সূচনালগ্ন থেকেই দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে চলছে।
বক্তব্য রাখেন মাওলানা ইদ্রিস আনসারী, মুহাম্মদ শাহ আলম, মাওলানা মহিউদ্দিন আহমদ রেজা খান, মাস্টার মুহাম্মদ ইসমাইল, কাজী আব্দুল্লাহ আর রায়হান, মুহাম্মদ আলমগীর, মাওলানা জাফর আলম নূরী, মাওলানা মনছুর উদ্দিন নেজামী, মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী, মাওলানা নুরুল করিম মামুন, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মাওলানা আবুল হাশেম, মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, নুরুল ইসলাম তালুকদার, দোস্ত মুহাম্মদ বাবুল, মুহাম্মদ নুরুল হায়দার, মাওলানা রফিকুল ইসলাম, কাজী এরশাদ খোন্দকার, মাস্টার নাছির উদ্দিন, এম এ রায়হান, মুহাম্মদ রাশেদুল আলম, কে এম আজাদ রানা, মুহাম্মদ মহিউদ্দিন, এরফান উদ্দিন চৌধুরী মারুফ, রবিউল হোসাইন সুমন, কে এম জিল্লুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মুহাম্মদ ওসমান গণী, শাহিন সুজন, মাসুদ পারভেজ, এনামুল হক মুন্না, মাওলানা আহমদুল ইসলাম, মাওলানা নাজিম উদ্দিন, কাজী মুহাম্মদ কায়েস উদ্দিন, কাজী তাজুল ইসলাম আসিফ, মুহাম্মদ আসিফ তানভীর, রবিউল হোসেন, মুহাম্মদ আজিজ উদ্দিন, মুহাম্মদ মোজাম্মেল, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ আব্দুল করিম সিরাজী, মুহাম্মদ মিজান, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ সাকলাইন, শফিউল হোসাইন, প্রমূখ।
- নিজস্ব প্রতিবেদক