চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটির চিকিৎসা সহায়তা প্রদান

ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের রাউজানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক দরিদ্র ব্যাক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে গাউসিয়া কমিটি ফকির তকিয়া শাখা।

১৫ ডিসেম্বর সোমবার রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের চারাবটতল বাজারস্থ খানকাহ-এ কাদেরীয়া তৈয়্যবীয়া তাহেরিয়ায় রোগীর স্বজনদের নিকট এই আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়৷ এই কার্যক্রমে প্রবাসী সহ যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রদান করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ফকির তকিয়া সদর শাখার সভাপতি সৈয়দ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল হোসেন সম্রাট, অর্থ সম্পাদক আবদুল বারেক, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লাভলু হাসান, নির্বাহী সদস্য মেহেদী হাসান মুহিত, নির্বাহী সদস্য মুহাম্মদ বাবু প্রমুখ।

  • নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *