আনোয়ারায় ভোটকেন্দ্রে মোমবাতি প্রতীকের সমর্থকের ওপর হামলার অভিযোগ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোমবাতি প্রতীকের সমর্থক জহিরুল ইসলাম হেলালের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (আজ) সকালে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রের আশপাশে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।


মোমবাতি প্রতীকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে তাদের সমর্থকের ওপর এ হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ঘটনার পরপরই কেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম চলছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের পক্ষ থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *