নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চট্টগ্রাম-১৩: ইসলামী ফ্রন্ট প্রার্থীকে ভোটার স্লিপ বিতরণের অভিযোগে শোকজ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ প্রার্থী এস এম শাহজাহানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

৯ ফেব্রুয়ারি সকালে ইলেক্টোরাল ইনকোয়ারী অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস, প্রার্থীকে নোটিশ প্রদান করেন।

শোকজে উল্লেখ করা হয়েছে, শাহজাহান তার মোমবাতি প্রতীক এবং ছবি যুক্ত ভোটার স্লিপ ছাপিয়ে বিতরণ করছেন, যা প্রাথমিকভাবে যাচাই করা ভিডিও ও ছবি ফুটেজে সত্য পাওয়া গেছে।

নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-৮(খ) লঙ্ঘন।

এজন্য প্রার্থীকে ১১ ফেব্রুয়ারি সকাল ১১:৩০ মিনিটে চট্টগ্রামের সিনিয়র সিভিল জজ ও দায়রা জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজের কপি সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সচিবালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *