আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সভায় প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন; আনজুমানের সকল মাদরাসার জন্য অভিন্ন সিলেবাস প্রস্তুত

 

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সকল মাদরাসার জন্য পূর্ব ঘোষিত অভিন্ন সিলেবাসের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এজন্য সিলেবাস প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে; শীঘ্রই প্রতিটি মাদরাসায় তা প্রেরণ করা হবে। তবে, এর পূর্বে যেসকল মাদরাসা এখনও প্রয়োজনীয় তথ্য বোর্ডে প্রেরণ করে নি, তাদের অতিদ্রুত প্রেরণ করতে হবে।

 

আজ শনিবার (২০-১২-২০২৫), সকাল ১১ ঘটিকায় দিদার মার্কেটস্থ বোর্ডের অস্থায়ী কার্যালয়ে এক সভায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন উক্ত নির্দেশনা প্রদান করেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কালামে পাক তেলাওয়াত করেন মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক এবং মোনাজাত করেন আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী। উক্ত সভায় আনজুমান ট্রাস্টের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বোর্ড মেম্বারগণের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ার‌ম্যান মুহাম্মদ আবদুল হামিদ, সচিব প্রফেসর আবু ছালেহ্ মো: নঈম উদ্দীন, যুগ্ম-সচিব অধ্যাপক মোহাম্মদ গোফরান, প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রিজভী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন। সভায় ট্রাস্ট কর্তৃক নবনিযুক্ত শিক্ষক প্রতিনিধি ড. মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল-আযহারী-কে বোর্ডের পক্ষ হতে অভিনন্দন জানানো হয়।

 

অভিন্ন সিলেবাস ছাড়াও বানানরীতি প্রণয়ন, ডিবেটিং ক্লাব, মাদরাসা পরিদর্শন, আন্তর্জাতিক মানের স্কুল প্রতিষ্ঠাসহ একাধিক বিষয়ের উপর বিস্তারিত আলোচনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

পরিশেষে, সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাতের পর সভার সমাপ্তি হয়।

  • প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *