বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন! পুড়ে মারা গেল ছোট্ট শিশু আয়শা

এক মর্মান্তিক দুর্ঘটনার অবতারণা হয়েছে লক্ষ্মীপুরে। আজ (২০ ডিসেম্বর) শনিবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় গিয়ে দেখা যায় স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের (৫০) বাড়ির সামনে ভিড়। গতকাল শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনার সময় তিনি, তাঁর স্ত্রী নাজমা বেগম আর তিন মেয়ে ঘরে ছিলেন। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে বেলাল বের হতে পারলেও ছোট মেয়েকে বের করতে পারেন নি।

 

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বেলাল হোসেন এ ঘটনাকে নাশকতা বলে দাবি করেছেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে তাঁর বাড়ির দরজায় তালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুড়ে মারা যায় তাঁর ৭ বছর বয়সী মেয়ে আয়শা।

 

গুরুতর দগ্ধ হয় দুই মেয়ে বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। তাদের দুজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনে বেলাল হোসেনের ঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেলাল নিজেও। তাঁকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বিকেলে পারিবারিক কবরস্থানে আয়েশার লাশ দাফন করা হয়েছে।

  • ডেস্ক নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *