রাউজানে গাউসিয়া কমিটির উদ্যোগে সুন্নী সম্মেলন আগামীকাল শনিবার

চট্টগ্রামের রাউজানে আগামীকাল ২০ ডিসেম্বর (শনিবার) আজিমুশশান তাজেদারে মদিনা সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বেচ্ছাসেবী ধর্মীয় ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, আলিখীল সদর ইউনিট শাখার ব্যবস্থাপনায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), ফাতেহায়ে ইয়াজদাহুম, খলিফাতুর রসুল সিদ্দিকে আকবর (রা.) এবং এলাকার মরহুম-মরহুমাদের ফাতেহা উপলক্ষে আয়োজিত আজিমুশশান তাজেদারে মদিনা সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ২০ ডিসেম্বর (শনিবার) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল দোকান সংলগ্ন ময়দানে।

উক্ত সুন্নী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গহিরা এফ.কে জামেউল উলুম বহুমুখী কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা ফখরুদ্দিন আল-ক্বাদেরী।

এ ছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিকসহ গাউসিয়া কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে উক্ত সুন্নী সম্মেলনে সকল ধর্মপ্রাণ মুসলিম জনতাকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

  • সানজার অনলাইন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *