
চট্টগ্রামের রাউজান উপজেলার চারাবটল এলাকা থেকে মো. শফি (৬৪) নামের এক বৃদ্ধ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ২টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তিনি নিজ গ্রামের বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যক্তির পরিচিতি:
নাম: মো. শফি
বয়স: ৬৪ বছর
উচ্চতা: আনুমানিক ৫ ফুট
গায়ের রঙ: শ্যামলা
পোশাক: নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল সাদা লুঙ্গি ও কালো শার্ট
নিখোঁজ মো. শফি রাউজান থানার ৯নং ওয়ার্ডের ওয়াহেদের খীল গ্রামের বাসিন্দা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
যোগাযোগ:
প্রথম পুত্র: ইসমাইল – ০১৮৩০-০৭০৫৮৪
দ্বিতীয় পুত্র: ইসহাক – ০১৮৮৭-৯৪৫১২৪
একটি তথ্যই পারে একটি পরিবারকে তাদের প্রিয় মানুষটিকে ফিরে পেতে সহায়তা করতে।
- সানজার অনলাইন নিউজ