- নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেক থেকে এভারকেয়ারে নেওয়া হয়।
এর আগে ঢামেক হাসপাতালের পরিচালক জানান, ওসমান হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং তার অস্ত্রোপচার চলছে।
আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢামেকে ভর্তি করা হয়।
- সানজার অনলাইন নিউজ