- নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর দূর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শুক্রবার এক যুক্ত বিবৃতিতে দলটির চেয়ারম্যান আল্লামা এম এ মতিন ও মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর নির্বাচনী কাজে ব্যস্ত একজন প্রার্থীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা উদ্বেগজনক এবং দুঃখজনক।
নেতৃবৃন্দ মনে করেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বড় বাধা সৃষ্টি করবে। তাঁরা বলেন, “জাতির প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন বিঘ্নিত হলে দেশ ও জাতি লক্ষ্যভ্রষ্ট হবে।”
বিবৃতিতে তারা দুর্বৃত্তদের দৌরাত্ম্য রোধ, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর জোর দেন।
নেতাদ্বয় অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
- সানজার অনলাইন নিউজ