
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনের নির্বাচনি ফলাফল নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, ঘোষিত ফলাফল প্রশ্নবিদ্ধ এবং বিষয়টি চ্যালেঞ্জ করে শিগগিরই মামলা দায়ের করা হবে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল আহমদ পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।
ফলাফল প্রকাশের পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে পরাজিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন।
- ডেস্ক রিপোর্ট