
গাউসিয়া কমিটি ইউকে ও নুরে মদিনা ফাউন্ডেশন লন্ডনের আয়োজনে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী ﷺ মাহফিল লন্ডনের ফয়জানে মদিনা মসজিদে ১৮ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি আজমল করিম জুয়েল ও প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি সৈয়দ আহমদ রেজা কাদেরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নুরে মদিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মুহাম্মদ নুসাইর।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি ইউকের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন। প্রধান বক্তা পবিত্র ইসরা ও মেরাজ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে গাউসিয়া কমিটি ইউকের মানবিক কর্যক্রমে সকলকে অংশগ্রহণ করতে অনুরোধ করেন।
মাহফিলে গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক এস এম আবু নছর তালুকদার।
করোনাকালীন, করোনা পরবর্তী ও অন্যান্য মানবিক কার্যক্রমে গাউসিয়া কমিটি বাংলাদেশ যে অসামান্য অবদান রেখেছে তার উপর একটি ডকুমেন্টারি ভিডিও আকারে উপস্থাপন করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি এস এম আবু নছর তালুকদার।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিটল ইলফোর্ড লাইনের কাউন্সিলর আকতারুল আলম।
আরো বক্তব্য রাখেন মাওলানা ইয়াকুব আত্তারী, মাওলানা জিল্লুর রহমান কামালী, সৈয়দ মাহমুদ আলী লংলী, মাওলানা রিয়াজ উদ্দীন, মাওলানা ফখরুল মোস্তাফা ও মাওলানা মাসুম।
উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন , মোহাম্মদ মামনুনুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রাসেল, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ নোমান।
মাহফিলে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। সবশেষে মিলাদ দোয়া ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিল শেষ হয়।
- আন্তর্জাতিক ডেস্ক