রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সংগৃহীত ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভাটারা থানার ওসি ইমাউল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার রাতে নাঈম কিবরিয়া তার প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা নাঈমকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানানো হয়।
ওসি আরও বলেন, নিহত নাঈম কিবরিয়ার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের পরিচয় আপাতত অজ্ঞাত রাখা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তিগত বিশ্লেষণসহ বিভিন্ন উপায়ে তদন্ত চালানো হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের গ্রেপ্তার করা গেলে এটি শুধুমাত্র তাৎক্ষণিক বাকবিতণ্ডার জেরে সংঘটিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা নিশ্চিত হওয়া যাবে।

  • অনলাইন ডেস্ক

সানজার অনলাইন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *