
রাউজান ইসলামিক মডেল স্কুল (RIMS) প্রধান শাখার পরিচালনায় পবিত্র রমজানুল মোবারক মাসে ২১ দিনব্যাপী সহিহ কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রাউজান ইসলামিক মডেল স্কুলের মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।
আগামী ২ রমজান থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। প্রতিদিন বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিটা কোর্স সময় ১.০০ ঘন্টা করে। এছাড়া আগ্রহীদের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩টা ৩০ মিনিটে একটি ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে।
আলাদা করে কোর্স দুইটি অংশগ্রহণের জন্য নির্ধারিত কোর্স ফি রাখা হয়েছে ১৫০০ টাকা।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা আবদুস সালাম আল কাদেরী । তিনি নূরানী সুন্নিয়া বোর্ড বাংলাদেশ-এর কেন্দ্রীয় শাখার প্রধান প্রশিক্ষক।
কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজানের ফজিলতকে কাজে লাগিয়ে সহিহভাবে কোরআন তিলাওয়াত ও সুন্দর কণ্ঠে হামদ-নাত পরিবেশনের প্রশিক্ষণ গ্রহণের এটি একটি বিশেষ সুযোগ। আসন সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত ভর্তি হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য রাউজান ইসলামিক মডেল স্কুল (RIMS)-এর অফিসে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগঃ 01823-958484
- নিজস্ব প্রতিবেদক