রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোহাম্মদ সোলাইমান নামে এক ব্যক্তি। জানা যায়, গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার রাউজান উপজেলা সদরের পাক্কাইন্নে পুকুর পাড়স্থ এলাকায় চট্টগ্রাম শহর থেকে রাউজান মুন্সির ঘাটা অভিমুখি আঞ্চলিক মহা সড়কে সূর্য্যসেন গেইটের সামনে রাস্তা পারাপারের সময়ে একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হয়। 

 

পরবর্তীতে দূর্ঘটনাস্থল থেকে পথচারিরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

 

মৃত সোলাইমানের বাড়ী রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের জানবক্স চৌধুরী বাড়ীতে। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। 

 

  • নিজস্ব সংবাদদাতা, রাউজান৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *