মাদ্রাসায় একাডেমিক বই দিলো বন্ধন লিও ক্লাব

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের হাজীপাড়াস্থ ফয়জানে মদিনাতুল আউলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হাফেজী কুরআন ও একাডেমিক বই বিতরণ করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধন।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে বন্ধন লিও ক্লাবের সভাপতি লিও এনামুল হক জুয়েলের সভাপতিত্বে ও রমজান সার্ভিস কমিটির কো-চেয়ারম্যান লিও মো: সজিব হোসেনের সঞ্চালনায় ৭০জন অসহায় ও দরিদ্র মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এ বই বিতরণ করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, লিও ক্লাব কো এডভাইজার লায়ন মনির হোসেন বাপ্পি, মাদরাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক, বন্ধন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, লিও আরিফ প্রমুখ।

 

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মৌলিক অধিকার হলেও আমাদের সমাজে আজও বহু শিশু তাদের মৌলিক  শিক্ষা অর্জন থেকে বঞ্চিত। মাদ্রাসার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক বই উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। 

  • নিজস্ব সংবাদদাতা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *