ফটিকছড়িতে টি-১২ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শুরু হয়েছে মাহালিয়াটিলা যুব একতা সংঘ কর্তৃক আয়োজিত ‘টি-১২ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। উদ্বোধনী ম্যাচে ফতেয়াবাদ হ্যাপি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভ সূচনা করেছে হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশন।

 

বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোজহেরুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী ও সমাজসেবক মোহাম্মদ ঈসমাইল।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ সরোয়ার, মোঃ মাসুদ, মোঃ জিয়া ও মোঃ সাহেদ।

 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশন বনাম ফতেয়াবাদ হ্যাপি স্পোর্টিং ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২০৩ রানের পাহাড়সম স্কোর গড়ে। দলের পক্ষে ওপেনার হাসান বিধ্বংসী ব্যাটিং করে মাত্র ৩১ বলে ১১২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।

 

২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফতেয়াবাদ হ্যাপি স্পোর্টিং ক্লাব নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশন।

 

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাটসম্যান হাসান।

  • ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *