
চট্টগ্রামের রাউজানে স্বেচ্ছাসেবী ধর্মীয় ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, হযরত শাহা সুন্দর আউলিয়া (রহঃ) ইউনিট শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ফকিরাবাম জামে মসজিদে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান ফকির তকিয়া শাখার সভাপতি মুহাম্মদ সৈয়দ মিয়া।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকির তকিয়া শাখার উপদেষ্টা মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী।
গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকির তকিয়া শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিউল হোসেন সম্রাট এর পরিচালনায় এতে প্রধান কাউন্সিলর ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকির তকিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, সহকারী কাউন্সিলর ছিলেন, সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ।
এতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফকির তকিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওসমান গণি, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা আজগর হোসাইন অর্থ সম্পাদক মুহাম্মদ আবদুল বারেক সহ-অর্থ সম্পাদক শাওন উদ্দীন নিজাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন হিরণ প্রমূখ।
দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী (২০২৫-২৭) সেশনের জন্য মুহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী কে সভাপতি, মুহাম্মদ দিদারুল আলম কে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ মুহাম্মদ মেহেদী হাসান মুহিত কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
- সানজার অনলাইন নিউজ