চট্টগ্রামের মিরসরাইয়ে জায়গা-জমি বিরোধে তিন বছর বয়সী শিশুকে আছাড় দিয়ে হত্যা

ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নির্মমভাবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী এক শিশু।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আব্দুল্লাহ। সে ওই এলাকার বাসিন্দা নুরুল আলম রাসেলের ছেলে।

নিহতের দাদি মোছাম্মৎ জোৎস্না আরা বেগম জানান, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দ্বীন ইসলাম তার ছেলেকে মারধর করতে আসে। ছেলেকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার নাতি আব্দুল্লাহকে মাথার ওপর তুলে আছাড় মারে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহ থেকে শিশুর মৃত্যুর ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *