
যিনি ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক সাধক, একজন বিপ্লবী, অনলবর্ষী বক্তা, একজন কবি, একজন সাহিত্যিক, একজন গোল্ড মেডালিস্ট হেকিম ও একজন অনন্য সমাজ সংস্কারক। আর এই সকল কার্যক্রমের অনন্য প্রেরণা হলেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা তরিকত চর্চার উজ্জল নক্ষত্র আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রাঃ), যিনি পবিত্র নগরী মক্কার মিনা মসজিদে খাইফে শায়িত আছেন। তারই নামে তার সুযোগ্য সন্তান পীরে তরিকত আল্লামা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত সমাজ সংস্কার মূলক আধ্যাত্নিক তরিকতের সংগঠন বেতাগী আনজুমানে রহমানিয়ার আয়োজনে গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহঃ)’র বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলনে এ কথা গুলো বলেন বক্তারা।
দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) সভাপতিত্বে মাহফিলে দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩ টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা, প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় মাদরাসার বার্ষিক ক্রীড়া ও স্বাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলনে বেতাগী আনজুমানে রহমানিয়ার বার্ষিক সম্মেলনে আনজুমান পরিচালনাধীন প্রতিষ্ঠান সমূহের জন্য অবদান রাখায় আনজুমানের বিভিন্ন শাখা এবং আর্ন্তজাতিক শাখা সমূহের দায়িত্বশীলদের পক্ষ থেকে দেশে অবস্থানরত ৪২ জনকে ”বিশেষ সম্মাননা স্বারক” প্রদান করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়া’ত এর প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওলানা শাহ নুর মুহাম্মদ আল কাদেরী, রাঙ্গুনীয়া সরকারী কলেজের অধ্যাপক ড. মাওলানা আবদুল মাবুদ, রাজনীতিবিদ অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, রাজনীতিবিদ ও আইনজীবি এডভোকেট এম ইকবাল হাসান, মাদরাসার প্রাক্তন ছাত্র মাওলানা মুখতার আহমদ রজবী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবিদী।
মাহফিল সঞ্চালনা করেন মাওলানা আরিফুর রহমান রাশেদ, মিলাদ কিয়াম পরিচালনা করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ। বক্তব্য রাখেন বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ।
মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম শেরেবাংলার বড় সাহেবজাদা পীরে তরিকত হযরতুলহাজ্ব মাওলানা আমিনুল হক আলকাদেরী, লোহাগাড়া দরবার এ হযরত শাহ পেঠান (রহঃ) সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, শাহজাদা মোহাম্মদ হাসান, কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন, শাহজাদা শাহ আহসান উল্লাহ শাহচান্দঁ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), বেতাগী আনজুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মোঃ মুফিজুল ইসলাম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, আনজুমানে জলিলীয়া রহমানিয়ার সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ সরওয়ার আযম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, মধ্য বেতাগী শাখার সভাপতি মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, মাওলানা মোরশেদুল আলম মাইজভান্ডারী, মাওলানা হাফেজ আবদুল হাই, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব এনামুল হক সিদ্দীকি, মাওলানা মহিউদ্দিন আহমেদ রেজা খান, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, সাংবাদিক মাওলানা আলী আক্কাছ নুরী, মোহাম্মদ আবদুল্লাহ, মাওলানা ইলিয়াছ করিম, অধ্যাপক ইশতিয়াক, প্রকৌশলী জাহেদুল হক, শাহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা হাফেজ কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান, শাহজাদা এ বিএম সিদ্দিকুর রহমান সাকলাইন।
দেশ জাতি ও মানবতার কল্যাণে হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)। তারই নামে প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার মাধ্যমে বর্তমানে ৩৫ টি প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালিত হচ্ছে ।
- রাঙ্গুনিয়া প্রতিনিধি