কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা)র ফুটসাল টুর্নামেন্ট সিআরএসসি ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)র কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট এসোসিয়েশন (কেকা) ফুটসাল টুর্নামেন্টে গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার চট্টগ্রাম নগরীর খুলশীতে স্টেডিয়াম এক্স-এ চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এক্স ক্যাডেটদের দল সিআরএসসি ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হয়েছে। 

 

আর রানার আপ হন এমইএস কলেজের  ওসিইসিএফ কিং। কেকা কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, এম ই এস কলেজ, হাজেরা তজু ডিগ্রি কলেজ, কর্মাস কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হাটহাজারী কলেজ, টিম কেকা, চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ও কেকার প্রাক্তন-বর্তমান ক্যাডেটসহ মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। 

 

কেকার সভাপতি মেজর (অব.) প্রফেসর ড. শওকতুল মেহের, ২/লে. (অব.) ইলিয়াছ কামরু (বিএনসিসিও), উপদেষ্টা একরামুল হক ভুঁইয়া, উপদেষ্টা সদরুল হুদা সানি, সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন উদ্দিন চৌধুরী, সহ সভাপতি প্রফেসর ড. মহিউদ্দিন চৌধুরী, সহ সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য মো. আমিরুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, অর্থ সম্পাদক গোলাম সরোয়ার চৌধুরী, ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্টের আহ্বায়ক শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, দপ্তর সম্পাদক রনি পাল, প্রচার সম্পাদক নাফিস মিনহাজ, সহ প্রচার সম্পাদক তারেক বিন ওমর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ মেহেবুব আলী, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. রিয়াজুল হক, সহ সাংগঠণিক সম্পাদক মোহাম্মদ রেজওয়ান আদর, সহ-দপ্তর সম্পাদক এ,টি, এম কাউসার হাবীব, সহ অর্থ সম্পাদক মো, তারেকুল ইসলাম, স্বাস্থ্য সেবা উপপরিষদ সদস্য ইকবাল মাহমুদ ও হুমায়ুন উদ্দিন চৌধুরী, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন উপপরিষদ সদস্য ইফতেখার মাহমুদ, জনসংযোগ উপপরিষদের আজিজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা উপপরিষদ সদস্য ২/লে. সিরাজুল ইসলাম, ও মাসুদ রানা রহিম, সাংস্কৃতিক উপপরিষদ সদস্য আরহাম আব্দুল্লাহ ও ওসিইসিএফ চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল ও মোহাম্মদ তৌহিদ। সিআরএসসি ওয়ারিয়ার্স এর গোলরক্ষক আরাফাত টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ম্যান অব দ্যা ম্যাচ ওসিইসিএফ কিং-এর জমির ও সর্বোচ্চ গোলদাতা সিআরএসসি ওয়ারিয়ার্সের আতিক নির্বাচিত হয়। 

  • স্পোর্টস ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *