এইবার ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা!

ছবি: সংগৃহীত

আরও পড়ুন

টানা কয়েক দিনের প্রচণ্ড শীতে দেশের মানুষ একেবারেই জুবুথুবু। রাজধানী ঢাকাসহ দেশের বহু জেলায় একই চিত্র দেখা যাচ্ছে। দিনের পর দিন রোদের দেখা নেই, তার সঙ্গে হিমশীতল বাতাস আর ঘন কুয়াশা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

এর মধ্যেই কুয়াশা ও ঠাণ্ডা নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সোমবার বাংলাদেশ সময় রাত সাতটার পর দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, সন্ধ্যার পর থেকে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর মাঝারি থেকে ঘন কুয়াশা বিস্তারের প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর বারোটার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল দশটার আগেই সূর্যের দেখা মিলতে পারে।

পলাশ আরও জানান, সোমবার ও মঙ্গলবার রাতে দেশজুড়ে কুয়াশার ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

চলমান এই শৈত্যপ্রবাহ ও কুয়াশার প্রভাব আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

  • অনলাইন ডেস্ক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *