শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সংগৃহীত ছবি

ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার শাখা কর্তনের কাজের কারণে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় আগামী শনিবার (১০ জানুয়ারি) নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতায় সিলেট মহানগরের শাহজালাল উপশহরের ব্লক এইচ, আই, ই, এফ, জি ও ডি, স্প্রিং টাওয়ার এলাকা, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনারের কার্যালয় এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শাটডাউন চলাকালীন সময়েও লাইন সচল হিসেবে গণ্য হবে এবং কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


এদিকে মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানায়, ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ডিসি, সোনাপুর, পিটিআই, ধরকাপন, সদর হাসপাতাল, কুসুমবাগ ও কাজিরগাঁও ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


এই শাটডাউনের আওতায় পড়বে কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস এলাকা, উত্তর ও দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভোকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীর পাড়, কুসুমবাগ, এম সাইফুর রহমান রোড, বড়হাটসহ আশপাশের এলাকা।

  • অনলাইন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *