মুন্সির ঘাটা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ রাউজানের স্কুলছাত্র ফাইয়াজ

রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মীরবাড়ির বাসিন্দা সৈয়্যদ মোহাম্মদ ফাইয়াজ (১৫) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মুন্সির ঘাটা এলাকা থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় উঠলেও এখনো পর্যন্ত সে বাড়িতে পৌঁছায়নি।

নিখোঁজ ফাইয়াজ কদলপুর আইডিয়াল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র বলে পরিবার সূত্রে জানা গেছে। নিখোঁজের সময় তার পরনে ছবিতে প্রদর্শিত শার্ট ও প্যান্ট ছিল।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কেউ তার সন্ধান পেয়ে থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে: ০১৮৬৩৫৯২৩১৭।

এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।

  • নিজস্ব প্রতিবেদক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *