ভালোবাসার টানেই নির্বাচনের মাঠে: মুফতি গিয়াস উদ্দিন তাহেরি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দোয়াই তাঁর রাজনীতির মূল শক্তি।
মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, “আমি আপনাদের এলাকার জামাই। আপনাদের ভালোবাসার ওপর ভর করেই নির্বাচনে এসেছি। এই ভালোবাসা নিয়েই আপনাদের পাশে থাকতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

  • সানজার অনলাইন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *