কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সভায় বিনামূল্যে চিকিৎসা দিলেন অধ্যাপক এম এ ফয়েজ

চট্টগ্রামের আনোয়ারায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২৩ জানুয়ারি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বখতিয়ার সোসাইটি (পশ্চিমচাল, আনোয়ারা) ও ডেভ কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক এম এ ফয়েজ।

তিনি সুস্থ থাকার উপায়, রোগ প্রতিরোধ এবং বিশেষ করে অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বখতিয়ার সোসাইটির সভাপতি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সভা শেষে অধ্যাপক এম এ ফয়েজ উপস্থিত কয়েকজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ডেভ কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *