এসএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিল গাউসিয়া কমিটি সুরেশ বিদ্যায়তন শাখা

চট্টগ্রামের রাউজানে গাউসিয়া কমিটি বাংলাদেশ, রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অনুষ্ঠিত উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে গাউসিয়া কমিটি রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার সাবেক সভাপতি শফিউল হোসেন সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আলহাজ্ব আবু জাফর চৌধুরী।

উদ্বোধক ছিলেন রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন এর প্রধান শিক্ষক বিষু কুমার চৌধুরী।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ফারেজ এর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি রাউজান পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম এ মতিন।

বিশেষ বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম নেজামী।

বিশেষ অতিথি ছিলেন রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষক প্রণব শীল, গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, শিক্ষক অরুণ কুমার বৈদ্য, ধর্মীয় শিক্ষক আনসারুল আলম, গাউসিয়া কমিটি, ফকির তকিয়া শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা নূুর মুহাম্মদ।

এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি রাউজান ফকির তকিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, অর্থ সম্পাদক আবদুল বারেক, প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম, মুহাম্মদ মিজান উদ্দীন, গাউসিয়া কমিটি, রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন শাখার সহ সভাপতি মুহাম্মদ মুরাদ, মুহাম্মদ আশিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহান, হাফেজ শাহাবুদ্দিন, মুহাম্মদ মিনহাজ, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ আসাদ, মুহাম্মদ নাজিম, মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

  • নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *