
সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন পরিবহন চালকসহ সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের কোনো পাম্পে জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও মোটরসাইকেল আরোহীরা।
সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে পরিবহন চালকসহ সাধারণ মানুষদের। অধিকাংশ পাম্পে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো দেখা যায়। এতে করে পরিবহন খাতে অস্থিরতা দেখা দিয়েছে।
আজ (১৭এপ্রিল) শুক্রবার সকাল ১১ টা থেকে তেল পাওয়া যায় পেট্রোল পাম্প গুলোতে। তবে পেট্রোল পাম্পের শ্রমিকরা জানান, দেশের জ্বালানী তেলের সংকট থাকায় সিলেট ১ দিন ডিপো থেকে তেল পাওয়া যায় নি, আমাদের সীমিত তেল দেওয়া হয়েছে, তবে অকটেন দেওয়া হয় নি। তবে আশা করেন এই সংকট আর থাকবে না।
চালকদের অভিযোগ, তেলের অভাবে আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। এতে আয় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না।
- কামরান উদ্দিন নাসিম (সিলেট প্রতিনিধি)