স্ত্রীর জন্য ৩০০ কিলোমিটার সংগ্রাম: রিকশায় বৃদ্ধের হৃদয়ছোঁয়া যাত্রা

সংগৃহীত ছবি

ভারতের ওড়িশার সাম্বলপুর জেলার মোদিপাড়ার বাসিন্দা বাবু লোহার ৭৫ প্রমাণ করেছেন ভালোবাসার কাছে বয়স দারিদ্র্য কিংবা শারীরিক সীমাবদ্ধতা কিছুই বাধা নয়। পক্ষাঘাতে আক্রান্ত স্ত্রী জ্যোতি লোহার ৭০ কে উন্নত চিকিৎসার জন্য তিনি নিজের প্যাডেলচালিত রিকশায় করে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করেন।


জ্যোতির স্ট্রোক হওয়ার পর স্থানীয় চিকিৎসকেরা তাকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করা সম্ভব হয়নি। এমন কঠিন বাস্তবতার মাঝেও বাবু লোহার দমে যাননি। স্ত্রীকে বাঁচানোর তাগিদে নিজের রিকশাটিকেই অস্থায়ী অ্যাম্বুলেন্সে পরিণত করেন তিনি।


সাম্বলপুর থেকে কটক পৌঁছাতে তাদের লেগে যায় টানা ৯ দিন। দিনে দীর্ঘ সময় রিকশা চালিয়ে রাতে রাস্তার পাশে দোকান বা খোলা জায়গায় বিশ্রাম নিতেন তিনি। বয়স ও শারীরিক কষ্ট সত্ত্বেও অবশেষে স্ত্রীকে হাসপাতালে পৌঁছে দিতে সক্ষম হন বাবু লোহার।

সেখানে জ্যোতির প্রায় দুই মাস নিবিড় চিকিৎসা চলে।
চিকিৎসা শেষে ১৯ জানুয়ারি দম্পতি বাড়ির পথে রওনা দেন। কিন্তু চৌদ্বারের কাছে একটি গাড়ির ধাক্কায় তাদের রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে জ্যোতি গুরুতর আহত হন এবং তাকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।


এই ঘটনার পর দম্পতির দুর্দশা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করে। চিকিৎসক ডা. বিকাশ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্থ সহায়তার মাধ্যমে তাদের যাত্রা চালিয়ে যেতে সাহায্য করেন

সূত্র: এনডিটিভি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *