রাউজানে ইসলামিক মডেল স্কুল (RIMS) এর উত্তর হিংগলা শাখার শুভ উদ্বোধন

চট্রগ্রামের রাউজানে ইসলামিক মডেল স্কুল (RIMS) এর উত্তর হিংগলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক উজ্বল নাথ এবং রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে রাউজান ব্লাড ডোনার্স।

দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টা থেকে শুরু হয় শুভ উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিলাবাদ গাউসিয়া তৈয়্যবিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ শাহেদুল আলম ক্বাদেরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল (এম.এ.) মাদরাসার উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা কাজী মুহাম্মদ ইউনুস রেজভী।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের (একাডেমিক) পরিচালক মাওলানা সৈয়দ মুহাম্মদ এহসান কাদের ক্বাদেরী।

বিশেষ অতিথি ছিলেন সুন্দরপাড়া জামে মসজিদের সভাপতি জসিম উদ্দিন, গাউসিয়া কমিটি, সুন্দরপাড়া শাখার সভাপতি মাওলানা রুস্তম আলী, মসজিদের অর্থ সম্পাদক আব্দুল খালেক সওদাগর, সুন্দরপাড়া গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন, এলাকার মুরব্বী ফজলুল আজিজ, সাবেক বাংলাদেশ বিদ্যুয়াতন বোর্ড কর্মকর্তা মুহাম্মদ শফি এবং ওমান প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ রাশেদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল করিম, তাজুল ইসলাম, মুহাম্মদ ইদ্রীস, মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ শাকিল, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুখতার আহম্মদসহ বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ফাতেমা আকতার, তাসলিমা আকতার, জেনিফা শারমিন ও সাদিয়া আকতার।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সদ্য ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

  • নিজস্ব সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *